ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুন রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়ার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারার একটি মামলায় আদালত মিজানুর রহমানকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন