নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো.মোস্তফা কাজী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এই হত্যার ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোস্তফা কাজী সদর উপজেলা ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে।
পুলিশও স্বজন সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে মারামারি হয়। তাই নিয়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে দুই গ্রুপের কিশোররা আবার মারামারিতে জড়ায় পরে স্থানীয় লোকজন তাদেরকে থামিয়ে দেন। পরে শুক্রবার বিকেলে মোস্তফা কাজী বাড়ি থেকে ভদ্রবিলা বাজারের দিকে যায়। পরে প্রতিপক্ষের লোকজন মোস্তফা কাজীকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখন করেন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বার্তা বাজারকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এবং ঘটনায় সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।






