কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে নিহত আব্দুল মালেকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
আব্দুল মালেক উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকার বাসিন্দা। তিনি মঙ্গলবার দুপুরে নিজ ঘরে খাবার খাওয়ার সময় দেয়াল ধসে নিহত হন।
এ সময় অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা অবলম্বন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়াপালং ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, ব্যবসায়ী ফয়সাল বিন রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ইউনুছ, ডাক্তার আক্তার হোছাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বার্তা বাজার/এস এইচ






