ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

টানা বৃষ্টিতে চট্টগ্রামের পৃথক দুই স্থানে পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকা এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় দুপুরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর সোয়া ১টার দিকে মাটিচাপা অবস্থায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বাইরে বের হতে সক্ষম হলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ের পাদদেশে একটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। নিহত তানভীর স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, পাহাড়ধসের ঘটনায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি পুলিশ জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন করেন।

একই দিনে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন