ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যায় পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদ। তারা বন্যা দুর্গতদের খোঁজখবর নেন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন।

সোমবার (১৩ জুলাই) এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বন্যা দুর্গতদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যা কবলিত দুর্গত মানুষের পাশে আছে, থাকবে।’

তিনি বলেন, ‘কেউচিয়া ইউনিয়নের বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি গত ৭ দিন ধরে আপনারা খুব কষ্টের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রতিটি দুর্গত এলাকার কষ্টে থাকা মানুষের কাছে সরকার খাবার পৌঁছে দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ সময় আপনাদের মুখে খাবার তুলে দেবো তাই-ই নয়, পানি কমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের খরচও সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যাদের ফসল নষ্ট হয়েছে, মৎস্য খামার ভেসে গেছে, গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারাও যেন পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, এ বিষয়ে সরকার উদ্যোগ নেবে।’

উপস্থিতি লোকদের উদ্দেশে জসীম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রতিমন্ত্রী মহোদয় দুর্গত মানুষকে দেখতে এসেছেন। এ জন্য বিশেষ ধন্যবাদ। বর্তমান সরকার দুর্গত মানুষের পাশে আছে, সব রকমের সহায়তা দিচ্ছে। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থেকে সব রকম সহায়তা করতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার নিয়ে এসে মন্ত্রী মহোদয় আপনাদের দেখলেন। পানি না কমা পর্যন্ত আপনারা প্রধানমন্ত্রীর উপহার পাবেন ইনশাআল্লাহ। পানি নেমে গেলে মন্ত্রী মহোদয় বলেছেন, আপনাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ঠিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহায়তা করবেন। সেনাবাহিনী, বিমান বাহিনীর মাধ্যমে সরকার বিপন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন