ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় সরকারি নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

ভালুকায় সরকারি নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের পর উপজেলা প্রশাসন ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

অভিযোগকারী মো. মোস্তফা উপজেলার জামিরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে রোমান ফ্যাক্টরির সামনের পূর্ব পাশে প্রবাসী শামসুদ্দিন (শামছু) মিয়া একটি জমি কিনে পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেন। তিনি বর্তমানে বিদেশে থাকায় তাঁর পক্ষে বড় ভাই মো. আজিজুল হক নির্মাণকাজ তদারকি করছেন।

মোস্তফার অভিযোগ, বহুতল ভবন নির্মাণে প্রচলিত বিধিমালা অনুসরণ করা হচ্ছে না। ভবনটি সীমানা ঘেঁষে নির্মাণ করা হচ্ছে এবং চারপাশে বিধি অনুযায়ী নির্ধারিত খোলা জায়গাও রাখা হয়নি। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও নির্মাণকাজ অব্যাহত থাকে। পরে তিনি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।

অভিযোগের পর বিষয়টি তদন্ত করে উপজেলা ভূমি অফিস। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, জামিরদিয়া মৌজায় পাঁচতলা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া যায়নি। তাই প্রয়োজনীয় অনুমোদন ও এনওসি না পাওয়া পর্যন্ত ভবন নির্মাণের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও অনাপত্তিপত্র পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।

এ বিষয়ে প্রবাসী শামসুদ্দিন মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর ভাই মো. আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম মেনেই কাজ করছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ‘বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি নিয়মের ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন