ঢাকা   রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত ২ বোনের কবর জিয়ারত করলেন আজহারি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ পিএম

বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত ২ বোনের কবর জিয়ারত করলেন আজহারি

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে দুই সহোদর বোনের মৃত্যুর ২৯ মাস পর কবর জিয়ারত করেছেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও স্কলার ড. মিজানুর রহমান আজহারি। শনিবার (১৮ জুলাই) সকালে কুমিল্লার লালমাই উপজেলার চরবাড়িয়ায় এসে কবর জিয়ারত করেন তিনি।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের শিল্পপতি কোরবান আলীর দুই মেয়ে—ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিসার মৃত্যু হয়।

নিহত ফৌজিয়া সে সময় মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমবিএর শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে তার ছোট বোন আলিসা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতদের চাচা লোকমান হোসেন বলেন, ‘ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে আমার বড় ভাইয়ের (নিহতদের বাবা) আগে থেকে ব্যক্তিগত সম্পর্ক ছিল।

ভাতিজিদের মৃত্যুর খবর শুনে খোঁজখবর নিয়েছিলেন তিনি। তখন বলেছিলেন একবার কবর জিয়ারত করতে আমাদের গ্রামে আসবেন। দীর্ঘ ২৯ মাস পর আজ সকালে আমাদের বাড়িতে আসেন তিনি।’
নিহতদের পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী হাফেজ আহমেদ সোহেল বলেন, ‘অনেকটা নীরবেই এলাকায় এসেছেন তিনি।

গণজমায়েত এড়াতে এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সফরের তথ্যটি গোপন রাখা হয়েছিল। তবে লালমাই ত্যাগ করার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তার অনেক ভক্ত ও অনুসারী আফসোস প্রকাশ করেন যে তারা প্রিয় বক্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন