ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:১৩ এএম

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সম্মুখ থেকে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি টিবি গেইট হয়ে পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে ২৫-৩০ জন নেতাকর্মী অংশ নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত ৫-৬টি মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৮ জুলাই) রাতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল বের করেছিল।

স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নির্দেশনায় এবং রঞ্জিত সরকারের অনুসারীদের দ্বারা পরিচালিত হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন