ঢাকা   রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:১২ পিএম

রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ (৫০) কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ শিল্প এলাকার বাসিন্দা এবং মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পেয়ে নৌবাহিনীকে জানানো হয়। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।

বার্তাবাজার/এসআইপি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন