ঢাকা   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

নড়াইলের কালিয়া উপজেলার মো.মনি মিয়া শেখ (৪৪) নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে। পরে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।

শুক্রবার (২৪ জুলাই) সকালে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.মনি মিয়া শেখ উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন -১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন মনি মিয়া। পরে প্রতিমধ্যে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে আসলে প্রতিপক্ষ আনসার জমাদ্দারের লোকজন পূর্বে থেকে রেডি হয়ে থাকে পরে মনি মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক যখন করে ফেলে রেখে চলে যায় প্রতিপক্ষের লোকজন । পরে জখন অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হাওয়াই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহিম বার্তা বাজারকে বলেন, প্রতিপক্ষের হামলায় মনি মিয়া নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন