ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্বাসরোধে হত্যা; হত্যাকারীর তথ্যে মিলল নারীর মরদেহ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

শ্বাসরোধে হত্যা; হত্যাকারীর তথ্যে মিলল নারীর মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের পর প্রধান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পৌরসদরের পোষ্টকামুরী দক্ষিণপাড়া কাদেরের বাড়ি সংলগ্ন লৌহজং নদীর পাশের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়নী রাজবংশী উপজেলার আন্ধরা মাঝিপাড়া গ্রামের মৃত মরণ রাজবংশীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্ধরা মাঝিপাড়া এলাকার গৃহবধূ নয়নী রাজবংশীকে ২১ জুলাই রাতে বাড়ি থেকে কথা বলার অজুহাতে ডেকে নিয়ে যায় হত্যাকারী রবিউল। পরে আর বাড়িতে ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করে পুলিশ। এদিকে অভিযুক্ত রবিউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ওই নারীকে হত্যার রোমহর্ষক বর্ণনা দেয় পুলিশের কাছে। তিনি জানান ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়। আর তাঁর দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার মধ্যরাতে পোষ্টকামুরী দক্ষিণপাড়া এলাকা থেকে নয়না রাজবংশীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে নিহতের মেয়ে টুম্পা রাজবংশী তার মায়ের হত্যাকারীর দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়ে বলেন, রবিউলের পারিবারিক কলহের জেরে সে সন্দেহ করতো যে, আমার মা তার স্ত্রীর কানপড়া দিচ্ছেন এই ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন