ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ সোহাগী তিলারদী গ্রামের শহিদুল বেপারীর মেয়ে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সোহাগী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি নদীতে গোসল বা চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে নিখোঁজ ওই নারীর বাবা শহিদুল বেপারী বলেন, আমার মেয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সাভিস উদ্ধারের চেষ্টা করছে।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন