ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে: হেফাজত মহাসচিব

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে: হেফাজত মহাসচিব

সাবেক মন্ত্রী রবিউল মোকতাদিরকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার ঘটনায় ওবায়দুল মোকতাদিরসহ আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলামের আহ্বানে কওমী ছাত্র ঐক্য পরিষদ।

এর আগে, জেলা শহরের কান্দিপাড়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আল্লামা সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছেন। ওই হত্যাকাণ্ডের মূলহোতা রবিউল মোকতাদির। তাদের বিচার নিশ্চিত করতে হবে। শুনেছি তিনি জামিন পেতে পারেন। পরিষ্কার করে বলে দিতে চাই, তাকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে।

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে

তিনি বলেন, আমরা ২০০১, ২০১৩, ২০১৬, ২০২১ সালের হত্যাকাণ্ডের বিচার চাই। বর্তমান সরকারের প্রতি আহ্বান, সব দোষীর বিচার নিশ্চিত করুন। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-আলেমরা সবসময় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; কিন্তু বাতিলের সঙ্গে কখনো আপস করেনি।

তিনি আরও বলেন, আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন না একদিন তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করার চেয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ। তাই কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি বোরহান কাসেমী, সহসভাপতি মুফতি মারুফ কাসেমী, আল্লামা তানভীরুল হক সিরাজী, খতমে নবুওয়াত মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইকবাল সিরাজী, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভুঁইয়া ও মাওলানা বেলাল হোসাইনসহ অন্যান্য নেতারা।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন