ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
রবিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে নবীনগর থানার এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তার নিজ গ্রাম বড়াইল থেকে তাকে গ্রেপ্তার করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি। জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।






