ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, বললেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:২১ পিএম

গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের মাটিতে স্বৈরাচার বলেছিল, যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে।

‎তারেক রহমান বলেন, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তাদের সঙ্গে গুপ্ত বাহিনী জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল। এই গুপ্ত বাহিনীকে আমরা পরবর্তীতে দেখেছি, ৯৬ সালে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল। গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল।

‎‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ মানুষ জানে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে একমাত্র দল বিএনপি। আপনারা দেখেছেন শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশের শিক্ষা ব্যবস্থার কী পরিবর্তন হয়েছে, কীভাবে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আপনারা আবারও আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’-উল্লেখ করেন তিনি।

‎তিনি আরও যোগ করে বলেন, অনেক দেশ আমাদের সঙ্গে স্বাধীন হয়ে অনেক এগিয়ে গেছে৷ কিন্তু আমরা বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়েও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, দেশের উন্নয়নে কোনো বাধা মানবো না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন