ঢাকা   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

এক বিদ্যালয়ে ১১ জন শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে

জামালপুরের ইসলামপুর উপজেলার এক উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক। কিন্তু এবারের এসএসসিতে পরীক্ষা দিয়ে মাত্র তিন জন শিক্ষার্থী। তারাও কৃতকার্য হতে পারেনি। সবাই ফেল করেছে। গতকাল ফলাফল প্রকাশের পর বিষয়টি গণমাধ্যমের সামনে আসলে এ নিয়ে হাস্যরস করছেন নেটিজেনরা।

গতকাল সোমবার দুপুরে প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।

জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উপজেলার কদমতলী ক্বারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল মাত্র তিন শিক্ষার্থী। তবে ওই তিন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এ নিয়ে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে বর্তমানে ১১ শিক্ষক কর্মরত রয়েছেন। চলতি বছরই প্রথমবার পরীক্ষায় অংশ নিয়ে ওই তিন শিক্ষার্থীই অকৃতকার্য হওয়ায় হতাশা দেখা দিয়েছে।

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ‘বিদ্যালয়টিতে ১১ শিক্ষক থাকা সত্ত্বেও কেন এমন ফলাফল হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, নিয়মিত উপস্থিতি ও পাঠদান কার্যক্রমসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন