কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে ভয়াবহ ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি আজ মঙ্গলবার কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলে জানান।
ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে এই ভয়াবহ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮০ জনের বেশি।
বার্তা বাজার/এআর






