ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি, বালু দিয়ে ঢাকা হলো ময়লার ভাগাড়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর ঘিরে প্রস্তুতি, বালু দিয়ে ঢাকা হলো ময়লার ভাগাড়

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফর করবেন। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় প্রায় ২০ বছরের পুরোনো ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেয়া হয়েছে। একইভাবে কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মূল সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার স্তূপও কিছুটা সরিয়ে বালুতে ঢেকে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় আধা কিলোমিটারজুড়ে গৃহস্থালি, হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য ফেলা হতো। এতে তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণের পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

অন্যদিকে, কটিয়াদী শহরের প্রবেশমুখ বাসস্ট্যান্ড এলাকায় মূল সড়কের পাশেই দীর্ঘদিন ধরে জমে ছিল বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধ ও পরিবেশদূষণে ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা ও পথচারীরা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এবার ময়লার স্তূপ কিছুটা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণের কথা জানানো হলেও বিষয়টিতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সাময়িকভাবে জায়গাগুলো পরিষ্কার করা হলেও সফর শেষ হলে আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী জানিয়েছেন, স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত চালু করার উদ্যোগ চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন