চাঁদপুর পৌর বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন হাওলাদারকে খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
শাহাদাত হোসেন হাওলাদার চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ছিলেন।চিঠিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র-বহির্ভূত কর্মকাণ্ড ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহাদাত হোসেনকে আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও তিনি নিজেকে সংশোধন করেননি।
এতে আরও বলা হয়, গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন। এ কারণে তাকে বিএনপির সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বহিষ্কারের এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বার্তা বাজার/এআর






