ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সতর্কতা জারি, এক সপ্তাহে সৌদিতে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২ জন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

সতর্কতা জারি, এক সপ্তাহে সৌদিতে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২ জন

সতর্কতা জারি, এক সপ্তাহে সৌদিতে গ্রেপ্তার ১৪ হাজার ৫৪২ জন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা তাদের অবৈধ কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সৌদি আরবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসী। তাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ ও ১ হাজার ৯৩৯ জন নারী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৮১৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও ৬ হাজার ৩৫৫ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৯৪৫ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা তাদের কোনো ধরনের সহায়তা বা সেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এসব কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।

আইন লঙ্ঘনের তথ্য জানাতে নাগরিকদের মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন