ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

বর্তমান সরকারের আমলের মতো স্বাধীন গণমাধ্যম চর্চা আর কখনও ছিল না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না।

তথ্য ভবনে আজ বুধবার সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার মতো মহান পেশাকে যারা ফ্যাসিবাদের দালালে পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, সেটির যেন অপব্যবহার না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনবে।’

তাই ‘ফ্যাসিস্ট’ ও দুর্বৃত্তদের পক্ষে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন