ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হলো

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হলো

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফেরত পাঠিয়েছে সরকার। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজ বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৫ অগাস্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের মধ্যে ১১ অগাস্ট মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। বিষয়টি নিয়ে কোন বিভ্রান্তির কোন অবকাশ নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন