ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিলেন জামায়াতের নায়েবে আমির

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিলেন জামায়াতের নায়েবে আমির

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোর এক অনন্য দৃশ্য দেখা গেল সংসদ ভবনে। দেখা গেছে, ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান তার সঙ্গে হাত মেলান এবং তার কপালে চুমু দিয়ে দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর পরই এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি তৈরি হয়।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পরপরই পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর বিরোধীদলীয় নেতাসহ বিরোধী জোটের বিভিন্ন সংসদ সদস্যরা ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান এবং কোলাকুলি করেন।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন