সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেছেন
বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
শনিবার (২২আগস্ট) সকাল ১১:৩০ ঘটিকায় এটি উদ্বোধন করা হয়। আজ এক দিনের সংক্ষিপ্ত সফরে সকালে সিলেট আসেন বাণিজ্য মন্ত্রী।
বিমানবন্দরে পৌঁছে প্রথমেই তিনি বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করেন।
এটি উদ্বোধনের ফলে এখন থেকে বিমানবন্দরের এই বিসিক সেন্টারে মিলবে সিলেটে উৎপাদিত বিভিন্ন পণ্য।দেশী ছাড়াও ভিনদেশী মানুষের কাছে দেশী পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার ও প্রসার বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।এটি উদ্বোধনের পর দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসে সিলেট সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময় করেন মন্ত্রী।মতবিনিময় শেষে প্রস্তাবিত বিসিক-৩ এর জায়গা পরিদর্শন করেন।বিকাল-৪:৩০মিনিটে তিনি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছাবেন।






