ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফুলবাড়ীয়ায় এনসিপির ১৪ নেতার পদত্যাগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

ফুলবাড়ীয়ায় এনসিপির ১৪ নেতার পদত্যাগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে ১৪ নেতা আজ শনিবার বিকেলে পদত্যাগ করেছেন।
ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উমর শরীফ।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলা কমিটিতে ‘ফ্যাসিস্টদের দোসর’ ও হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় এনসিপির উপজেলা কমিটির আহ্বায়ক হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

উমর শরীফ বলেন, ‘বিষয়গুলো নিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আমরা উপজেলা কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’সংবাদ সম্মেলনে উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পদত্যাগকারীদের মধ্যে উপজেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ও জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখিও রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন বলেন, ‘আজ যারা কমিটি থেকে পদত্যাগ করেছেন, কী কারণে পদত্যাগ করেছেন, তারাই ভালো বলতে পারবেন। উপজেলা কমিটিতে হত্যা মামলার আসামি কিংবা জাতীয় পার্টির কেউ আছেন কি না, তা আমার জানা নেই।’

 

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন