ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“মাকে নিয়ে কটূক্তি, অনুতপ্ত রকিবকে ক্ষমা করলেন তাহেরী”

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫৬ পিএম

“মাকে নিয়ে কটূক্তি, অনুতপ্ত রকিবকে ক্ষমা করলেন তাহেরী”

মাকে নিয়ে কটূক্তির অভিযোগে আলোচিত মাওলানা রকিব উদ্দিন অনুতপ্ত হয়ে বাড়িতে এসে ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তাহেরী।

পোস্টে তাহেরী বলেন, তাঁর গর্ভধারিণী মাকে নিয়ে কটূক্তি করা ব্যক্তি অনুতপ্ত হয়ে তাঁদের বাড়িতে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘ক্ষমাই ইসলামের সৌন্দর্য।’ একই সঙ্গে তিনি রকিব উদ্দিনকে আল্লাহ যেন ক্ষমা করেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

তাহেরী আরও বলেন, রকিব উদ্দিনের ঔদ্ধত্যপূর্ণ আচরণে যারা ব্যথিত ও মর্মাহত হয়েছেন, তারাও যেন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

উল্লেখ্য, গত রোববার (২৩ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ব্রিজের ওপর ‘তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত একটি মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা রকিব উদ্দিন। মানববন্ধনে বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করার দাবির পাশাপাশি তাহেরীর মাকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। পরে মাওলানা রকিব উদ্দিন অনুতপ্ত হয়ে তাহেরীর বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন বলে তাহেরীর বক্তব্যে জানা যায়।

ক্ষমার বিষয়টি জানিয়ে তাহেরী তাঁর অনুসারী ও সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার এবং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন