সিলেটে যুব অধিকার পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
সোমবার (৩১আগস্ট) দুপুরে মধুবন অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে ওসমানী নগরের গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহিদুল ইসলাম চৌধুরী রাজুর সঞ্চালনায় ও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ তোফায়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিলেট জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম,আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাইফুল ইসলাম,কেন্দ্রীয় কর্মসূচী ও নিরাপত্তা বিষয়ক সহ সম্পাদক আবদুন নূর তালুকদার, মহানগর যুব জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খলিল উল্লাহ,সিলেট -০৪ আসনের গণঅধিকারের এমপি প্রার্থী হিরুল ইসলাম,সাংবাদিক তোফায়েল আহমদ,গণঅধিকার পরিষদ মহানগর নেতা লোকমান আহমদ,জেলা যুব অধিকার নেতা রেজা সিদ্দিকী সাবেক,মহানগর যুব অধিকার নেতা রুহুল আমীন,জেলা শ্রমিক অধিকার নেতা রিয়াজুল ইসলাম,মহানগর শ্রমিক অধিকারের আহবায়ক জাকির হোসেন,মহানগর যুব অধিকারের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ, কোম্পানীগঞ্জ উপজেলা আহবায়ক লিটন মাহমুদ,জেলা যুব অধিকারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার নেতা রিয়াজ আলী মুরসালীন,জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন মাহী,কানাইঘাট যুব অধিকার নেতা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুব অধিকার নেতা জুয়েল আহমদ,জৈন্তাপুর উপজেলা যুব অধিকার নেতা ফয়সাল আহমদ।
বক্তারা বলেন,সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব এবং মন্দ কাজের সমালোচনা করব।গণঅধিকার জনগণের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ।






