ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্ম অবমাননায় ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

ধর্ম অবমাননায় ফাঁসির বিধান চায় ‘তাওহীদের জনতা’

ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ‘তাওহীদের জনতা’। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইফতেখার অনিক ও জুনায়েদসহ অভিযুক্তদের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে মূল বক্তব্য ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন মুফতি আবুল হাসানাত ফরিদী।

তিনি বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কটূক্তি, অবমাননা এবং ইসলামকে হেয়প্রতিপন্ন করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনায় ধর্মীয় অনভূতিতে আঘাতের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৬ আগস্ট ইকুরিয়া সরদারপাড়ার আলমের ছেলে ইফতেখার অনিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ২৮ আগস্ট জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ হয়। পরে ওই রাতেই জুনায়েদ নামে আরও একজনের বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

সংগঠনটির নেতারা জানান, এসব অভিযোগের পর পুলিশ ইফতেখার অনিক ও জুনায়েদকে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, আল্লাহ ও রাসূলুল্লাহ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ইসলাম অবমাননার অভিযোগে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তিতে উপযুক্ত বিশেষ বিচারব্যবস্থা গ্রহণ এবং কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন