ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেহেদিবাগে ভেজালবিরোধী অভিযান: দুই হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

মেহেদিবাগে ভেজালবিরোধী অভিযান: দুই হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

নগরের মেহেদিবাগ এলাকায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের উদ্যোগে মেহেদিবাগ রোডে ন্যাশনাল হাসপাতালের বিপরীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ব বিদ্যা ও ফুড ইন্সপেক্টর ইয়াসিন উল হক চৌধুরী।

অভিযানকালে ক্যাফে মদিনা হোটেলে পর্চা ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া একই এলাকায় তামিম ঝাল বিতানকে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন