ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদকসেবীকে না পেলে স্ত্রী, বাপ-মা যা পান, ধরে থানায় রাখেন-নির্দেশ বিএনপি এমপির

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

মাদকসেবীকে না পেলে স্ত্রী, বাপ-মা যা পান, ধরে থানায় রাখেন-নির্দেশ বিএনপি এমপির

মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী ও মা-বাবাকে ধরে জেলে পাঠাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।

গতকাল সোমবার দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ এ নির্দেশনা দেন।

ওসির উদ্দেশে সুলতান মাহমুদ বলেন, ‘আপনি বলবেন যে, অমুক জায়গায় গিয়েছি, মাদকসেবীকে পাইনি। আমি ‘‘নো, কথা শুনতে চাই না’’। মাদকসেবীকে না পেলে তাঁর স্ত্রী, বাপ-মা যা পান, ধরে নিয়ে থানায় রাখেন। তারপর এদের জেলে দেন।’

এমপি বলেন, ‘আইন সব সময় আইন দিয়ে চলে না। আইনের বাইরেও কিছু দিতে হয়। কোথায় কোথায় মাদক বিক্রি হয়, জানি। কাজেই, মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
সুলতান মাহমুদ আরও বলেন, ‘অত আইন দিয়ে দেশ চলব না। দেশের জনগণকে শান্তি দিতে হবে। একটা গ্রুপ আছে, যারা দেশের বিপক্ষে সব সময় থাকে। যে সরকার থাকবে, সেই সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করে থাকে। কাজেই, আইন আইনের দিকে চলুক। আমাদের কথা হলো, যারা মাদকের কারবার করবে, এদের আমরা ধরে ফেলব। ধরে হাত-পা ভেঙে দেব। যা হয়, হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন