ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা রাজনৈতিক সংস্কৃতি নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ এএম

পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা রাজনৈতিক সংস্কৃতি নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলা, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা বড়দের অসম্মান করা কোনও রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নতুন বন্দোবস্তের কথা বলব, আবার পতিত ফ্যাসিস্টের ভাষায় কথা বলব—এটা হতে পারে না। প্রতিমুহূর্তে অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা কিংবা বড়দের অসম্মান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নয়। বিএনপিও এমন সংস্কৃতি ধারণ করে না।’

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংস্কৃতির চর্চা করে গেছে, যা নতুন রাজনীতিতে আসা অনেকেই হয়তো রাজনীতির মূল সংস্কৃতি মনে করছেন। নতুন নতুন রাজনৈতিক দলের কর্মকাণ্ডেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।

রিজিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছেন, তা মানুষের ঘরে পৌঁছাবেই। এ জন্য অসাধু কোনো উপায় অবলম্বনের প্রয়োজন নেই।

তারেক রহমানকে সফল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকারের সব কর্মসূচি যাতে যথাযথভাবে মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে টাউন হল মাঠ থেকে আনন্দ র‌্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন