ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দ্বিতীয় তলা থেকে লাফ, পালাল আসামি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

পুলিশকে ধাক্কা দিয়ে আদালতের দ্বিতীয় তলা থেকে লাফ, পালাল আসামি

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালিয়ে গেছেন চুরি মামলার এক আসামি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি আব্দুল মোমিন (২২) শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
জানা গেছে, আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আব্দুল মোমিনসহ কয়েকজন আসামিকে এনে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে আব্দুল মোমিন হাজতখানার গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তিনি দ্রুত হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলায় উঠে যান। সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, তাকে নিয়ে আসার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে হাজতখানায় আরেকজন আসামিকে ঢোকানোর সময় সে পুলিশকে ধাক্কা দিয়ে বের হয়। এরপর বারান্দায় কোনো গ্রিল না থাকার সুযোগে লাফ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, বিষয়টি মৌখিকভাবে সদর থানাকে জানানো হয়েছে। পুলিশ তাকে খুঁজছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন