ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি, মানুষের উন্নয়নের রাজনীতি করি।

শনিবার (৫ সেপ্টেম্বর) পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।

আপনাদের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করেছিলেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছিলেন? এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি করছেন? আপনারা জানেন। এই জেলার প্রথম মন্ত্রী ছিল আমার পিতা সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আলী।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার হাত দিয়ে এই বস্ত্র খাত আজকে যে বস্ত্র খাত সমস্ত এক্সপোর্ট শতকরা ৮৫ ভাগ এক্সপোর্ট যে বস্ত্র থেকে হয় আমার বাপের হাত দিয়েই শুরু করেছিলেন। সেখানে আজ ৭০ ভাগ নারী কাজ করছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের প্রথমে প্রাইমারি স্কুল ফ্রি, এরপরে হাইস্কুল ফ্রি, এরপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছেন। এটা আপনাদের জন্য করেছেন। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের অবস্থা বুঝে শুনে একজন গ্রামের তৃণমূল পর্যায়ের যেসব নারীরা আসে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। প্রত্যেকটা পরিবারের কর্তী যিনি তিনি এই ফ্যামিলি কার্ড থেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। সেই ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া আমরা শুরু করেছি।

তিনি আরও বলেন, ভাই বোনদেরকে বলছি ২১২টা সিটের নারীরা বুঝলো আপনারা কেন বুঝলেন না? আজকে এখান থেকে প্রত্যেক মহিলাকে বলবেন কই জান্নাতের টিকিটটা কোথায় দেখান? জান্নাত পাওয়ার আল্লাহ তা’আলা দেয়। জান্নাতের কথা যদি মহান আল্লাহ তা’আলা ছাড়া আর কেউ বলে সেটাকে শিরিক বলা হয়। সুতরাং আপনারা আর আপনারা নারীদের সম্ভ্রমের কথা বলেন। কাজী নজরুল ইসলাম সাহেব আপনি ঠিক সম্ভ্রম রক্ষা করবেন। আপনার ১৭/১৬ বছরের একটি মেয়েকে নিয়ে যে ভিডিও ছড়িয়েছে সারা বাংলাদেশে যেটা ভাইরাল হয়েছে এই কি আপনাদের জামাতের নারীর সম্ভ্রম রক্ষা করা?

এদিকে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল।

সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদি হাসান সবুজ, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের ইমরান হোসেন, নাজমুল হোসেন রুন্টি প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন