ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানেন বিমানে সর্বোচ্চ কয়টি লাগেজ নেওয়া যায়?

Authorনিউজ রুম

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

জানেন বিমানে সর্বোচ্চ কয়টি লাগেজ নেওয়া যায়?

জানেন বিমানে সর্বোচ্চ কয়টি লাগেজ নেওয়া যায়?

এমটিনিউজ২৪জবস : আকাশপথে ভ্রমণের সময় লাগেজের ওজন, আকৃতি ও ভিতরের সামগ্রীর উপর রয়েছে কড়াকড়ি। যাত্রীদের নিরাপত্তা এবং উড়োজাহাজের ভারসাম্য রক্ষার জন্য বিমান সংস্থা এসব নিয়ম কঠোরভাবে মানার নির্দেশ দেয়। সাধারণত বিমানে হ্যান্ড লাগেজ (কেবিন ব্যাগ) এবং বুকিং লাগেজ (চেক-ইন ব্যাগ) নেওয়ার সুযোগ থাকে।

 ১. হ্যান্ড লাগেজ (কেবিন ব্যাগ)

.ওজনসীমা: সর্বোচ্চ ৭ কেজি

 .আকারসীমা: দৈর্ঘ্য ২০ ইঞ্চি, প্রস্থ ১৫ ইঞ্চি, গভীরতা ১০ ইঞ্চি

.যা নেওয়া যাবে: স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, জরুরি কাগজপত্র, ওষুধ ইত্যাদি

 .যা নেওয়া যাবে না: ছুরি, কাঁচি, সুচ, ম্যাচ, লাইটার, ১০০ মিলিলিটার বেশি তরল পদার্থ ইত্যাদি

২. বুকিং লাগেজ (চেক-ইন ব্যাগ)

 .আকার: দৈর্ঘ্য ২৭ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি, গভীরতা ১৪ ইঞ্চি

.পরিমাণ ও ওজনসীমা:

.বিজনেস ক্লাস: দুই ব্যাগে সর্বোচ্চ ৬০ কেজি (প্রতিটি ৩০ কেজি)

.ইকোনমি ক্লাস: দুই ব্যাগে সর্বোচ্চ ৪০ কেজি (প্রতিটি ২০ কেজি)

.দুই বছরের কম বয়সী শিশু: একটি ব্যাগে সর্বোচ্চ ১০ কেজি

.যা নেওয়া যাবে না: মূল্যবান সামগ্রী, নগদ অর্থ, মোবাইল, ট্যাব, পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি ব্যবহার হয় এমন যন্ত্র

.দাহ্য বা তরল পদার্থ: ৫০০ মিলিলিটার বেশি নেওয়া যাবে না

ভ্রমণের আগে সতর্কতা:

বিমানের লাগেজ নীতি এয়ারলাইন, গন্তব্য ও টিকিট শ্রেণিভেদে কিছুটা ভিন্ন হতে পারে। তাই যাত্রার আগে নিজের এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে লাগেজ সীমা, অনুমোদিত এবং নিষিদ্ধ সামগ্রী যাচাই করা সবচেয়ে নিরাপদ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন