ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানেন বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি? যার কেজি ৮,৫০০ টাকা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

জানেন বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি? যার কেজি ৮,৫০০ টাকা

জানেন বিশ্বের সবচেয়ে দামি চাল কোনটি? যার কেজি ৮,৫০০ টাকা

এক্সক্লুসিভ ডেস্ক : জাপানের কিনমেমাই প্রিমিয়াম নামের একটি চাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে। এ চাল খেতে কেমন জানেন কী?

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে জানা যায়, জাপানের টয়ো রাইস করপোরেশন সুক্ষ্ম বাছাই প্রক্রিয়া শেষে সেরা মানের ধান সংগ্রহ করে। স্বাদ ও টেক্সচারে সেরা জাতগুলোই এখানে প্রাধান্য দেয়া হয়।

 এ চালের এনজাইমের মাত্রা পরীক্ষা করা হয়। এ এনজাইমের মাত্রাকেই চালের ‘জীবনীশক্তি’বলে মনে করে জাপানের টয়ো রাইস করপোরেশন। প্রতিষ্ঠানটির ৯১ বছর বয়সী প্রেসিডেন্ট কেইজি সাইকা বলেন, বাছাই ও পরীক্ষার বিশেষ প্রক্রিয়াই কিনমেমাইকে অন্য সব চালের চেয়ে আলাদা করে তুলেছে।

 

চালের স্বাদ কেমন এ প্রসঙ্গে জাপানের শ্রেফ ফুজিমতো বলেন, ভাত হলো জাপানের আত্মার খাবার। সুসি তৈরির প্রধান উপাদান ভাত ও মাছ। এ খাবারের ৮০ ভাগ স্বাদই নির্ভর করে ভালো ভাতের ওপর।

 

শ্রেফ ফুজিমতো আরও বলেন, ভালো চাল ভাতের স্বাদ বাড়িয়ে দেয়। আর ভাতের স্বাদে অনন্য কিনমেমাই। এর দানাগুলো  ‘হীরার মতো ঝকঝক’ করে। ভাতে গভীর একধরনের মিষ্টতা আছে। যা অন্য চালের ভাতে পাওয়া যায় না।

 

দাম কত?

 জাপানে বিভিন্ন ধরনের চাল উৎপন্ন হয়। এসব চালের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ ইয়েনের মধ্যে থাকে। সেখানে এক বক্স কিনমেমাই চালের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ হাজার ইয়েন। বাংলাদেশি মুদ্রায় এ চালের জন্য খরচ পড়বে প্রায় ৮,৫০০ টাকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!