ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেনফিকায় ফিরলেন মরিনহো

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

বেনফিকায় ফিরলেন মরিনহো

২৫ বছর পর নিজ দেশের ক্লাব বেনফিকায় যোগ দিলেন কোচ হোসে মরিনহো। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

এর আগে ২০০০ সালে এই বেনফিকা দিয়েই প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন মরিনহো। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন তিনি।

প্রসঙ্গত, প্রথম দফায় বেনফিকার হয়ে ১১ ম্যাচে দায়িত্ব সামলেছিলেন মরিনহো। এরপর পোর্তোর হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। দুইটি প্রিমিয়ার লিগ জেতার পর ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, টটেনহ্যামের মতো ক্লাবের ডাগআউট সামলান এই পর্তুগিজ।

সবশেষ তুর্কি ক্লাব ফেনেরবাচের দায়িত্বে ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার কাছে হারের পর ছাঁটাই হন তিনি। চাকরি হারিয়ে ফিরলেন নিজের পুরোনো ক্লাব বেনফিকায়।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন