ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবার সংবাদ সম্মেলন বাতিল পাকিস্তানের 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

আবার সংবাদ সম্মেলন বাতিল পাকিস্তানের 

এশিয়া কাপে এক করমর্দন ইস্যুতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেছিল পাকিস্তান। সেই ধারা ধরে রাখলো সুপার ফোর পর্বেও। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলীর দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তান দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। একই সময়ে আইসিসি একাডেমিতে তিন ঘণ্টার অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন হলেও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। 

কেন হঠাৎ করে সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে, সেটি এখনও পরিষ্কার নয়। তবে এ নিয়ে পরপর দুই ম্যাচে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামার আগেও সংবাদ সম্মেলনে আসেনি তারা। তখনই চলছিল রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্ক।

এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন সেই পাইক্রফটই। আগের বিতর্কের সূত্রপাত হয়েছিল টসের পর সালমান আলী আগাকে করমর্দন করতে ‘না’ করাকে কেন্দ্র করে। পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে জানিয়েছিলেন, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন হবে না। পাকিস্তান বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরে নিয়ে তার ‘অবিলম্বে অপসারণ’ দাবি করেছিল।

পরে অবশ্য আইসিসির মধ্যস্থতায় পাকিস্তানের কোচ, অধিনায়ক, টিম ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারের সঙ্গে বৈঠকে দুঃখ প্রকাশ করেন পাইক্রফট। সেই বৈঠকের পর ঘটনাটি অনেকটাই শান্ত হয়ে আসে। 

শনিবার সংবাদ সম্মেলন করবে না ভারতও। তবে এশিয়া কাপে একদিন বিরতির পর মাঠে নামা দলগুলোর জন্য যেমনটা নিয়ম হয়ে গেছে, তেমনই তারা আগেভাগেই এই আনুষ্ঠানিকতা সেরেছে। শুক্রবার রাতে ওমানের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তান লড়াই ঘিরে মিডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কথা বলে রেখেছে তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন