ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ—ভারত ও পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে আগের ম্যাচের মতো আজও হাত মেলাননি দুই অধিনায়ক।

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দু’দল।

আসরের প্রথম রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুরিয়াকুমার যাদবের দল। আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল।

সেই রেশ কাটতে না কাটতেই পুরস্কার মঞ্চ নিয়েও নতুন বিতর্ক—পিটিআই জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবেন না ‘মেন ইন ব্লু’রা।

পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবেই পাক-ভারত প্রতিটি ম্যাচ রোমাঞ্চে ভরপুর হয়। এমনকি এশিয়া কাপেও এটি সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচিত। টি-টোয়েন্টিতে সবশেষ নয় বারের ভারত-পাকিস্তান লড়াইয়ের মধ্যে ৮ বারই জিতেছে পরে ব্যাট করা দল।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন