ঢাকা   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ: আসিফ মাহমুদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ: আসিফ মাহমুদ

বিসিবি নির্বাচন নিয়ে কথার লড়াই জমে উঠেছে। অবশ্য কথার লড়াইয়ের চেয়ে এখন পাল্টাপাল্টি অভিযোগ চলছে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেছেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে বিসিবির নির্বাচন প্রভাবিত করা চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গতকাল রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনে সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেছেন, নির্বাচনে সরকার হস্তক্ষেপ করছে না। তিনি বরং অভিযোগ করেছেন, নির্বাচনকে ঘিরে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি আসিফ মাহমুদের।

আসিফ মাহমুদ বলেছেন, ‘তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে। তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে। এটা আমি জানি না উনি কতটুকু বুঝতে পারছেন যে সন্ত্রাসী কার্যক্রমগুলো ওনাকে সামনে রেখে করা হচ্ছে।’

আসিফ মাহমুদ এ সময় তামিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন, তাহলে আগে বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং আপনি প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রয়োজনে আপনি আইসিসিকে বলতে পারেন যে এখানে গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে।’

তিনি আরও বলেছেন,‘আমাদের অধীনস্থ যে কারও সঙ্গে আমি কথা বলতেই পারি। আমার সচিব তার সঙ্গে কথা বলতেই পারে। এটা সরকারের খুবই রুটিন কার্যক্রম। এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ। অনেক জায়গায় ডিসিদের রাজনৈতিক দলের নেতারা কল দিয়েছেন, এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ। বড় বড় নেতারা ফোন দিয়ে বলছেন যে আমাকে কাউন্সিলর পাঠাতে হবে। এটা তো পলিটিসাইজেশনই হচ্ছে।’

এ সময় আসিফ মাহমুদ তামিমকে নিজের ফেভারিট ক্রিকেটার দাবি করে বলেছেন, ‘আমার ফেভারিট ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম, একটা রাজনৈতিক দলের হয়ে নয়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন