ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান | Barta Bazar

Authorনিউজ রুম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান | Barta Bazar

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেল বাংলাদেশ। নেপাল ও শ্রীলংকাকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সোমবার ভারত-পাকিস্তানের ম্যাচের পর ঠিক হয়েছে সেমিফাইনালের লাইন-আপ। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ নেপাল।

শ্রীলংকার কলম্বোয় চলমান এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভারত ৩-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দুইবার পিছিয়ে দুবার সমতায় ফিরলেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দল দুটির গ্রুপে অবস্থান নির্ধারণ হয়েছে এই ম্যাচে।

তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফা্ইনালে পেয়েছে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানকে।

২৫ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বিকেলে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। টুর্নামেন্টের ফাইনাল ২৭ সেপ্টেম্বর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন