ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচ হারলেও এখনও ফাইনালে খেলার সুযোগ আছে পাকিস্তান-শ্রীলঙ্কা দুদলেরই সামনে। আসরে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়।

আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দু’দল। গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় লঙ্কানরা।

অন্যদিকে, গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারে সালমান আগার দল।

এবার জয় ছাড়া বিকল্প নেই দুদলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে দু’দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা।

উল্লেখ্য, সুপার ফোরের দুটি ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। ভারতের নেট রানরেট +০.৬৮৯, আর টাইগারদের নেট রানরেট +০.১২১। শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রানরেট যথাক্রমে -০.১২১ ও -০.৬৮৯।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন