ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারত ম্যাচ নিয়ে আলাদা করে কিছু ভাবছে না বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম

ভারত ম্যাচ নিয়ে আলাদা করে কিছু ভাবছে না বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবার তারা নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে। ম্যাচটা হবে কাল বুধবার। তার আগে সোমবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ মেহেদী হাসান। কোনও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অবশ্য ছিল না। বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে অনুশীলনের একেবারে শেষদিকে কিছুটা সময় দেন মেহেদী। সেখানেই জানান, ভারত ম্যাচটা আলাদা করে দেখছেন না তারা। 

অথচ কাগজে-কলমে এই আসরে সবার চেয়ে এগিয়ে সূর্যকুমারের ভারত। তার পরও মেহেদীর কণ্ঠে ছিল স্বাভাবিকতা, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু ভাবছি না। শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকি। যেমন আছি, তেমনই থাকবো। ভারতের সঙ্গেই হোক বা অস্ট্রেলিয়ার সঙ্গে—আমাদের কাছে ম্যাচ মানে শুধু ক্রিকেট খেলা।’

ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভীষণ বাজে। টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে ১ জয় একটি, বহুজাতিক আসরে নেই কোনও জয়। তবু ইতিহাসকে গুরুত্ব না দিয়ে মেহেদীর বক্তব্য, ‘সবকিছু ম্যাচ সিচুয়েশনের ওপর নির্ভর করে।’

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড়। কিন্তু সেই বাড়তি চাপকে পাত্তা দিচ্ছেন না মেহেদী, ‘আমরা সেসব নিয়ে ভাবি না। এগুলো মিডিয়া বা সমর্থকের তৈরি। আমরা প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ যেমন খেলি, স্বাভাবিকভাবে তেমনই খেলবো।’ 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন