ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

দেশের সবচেয়ে ধনী ফেডারেশন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। তাদের কোষাগারে কত টাকা আছে সর্বশেষ তথ্যে জানা গেলো সেটা। বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ এবং ব্যাংক-নগদ সহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। এছাড়া আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। গত রাতে বিসিবির বর্তমান কমিটির শেষ সভার পর এমন তথ্য জানানো হয়। 

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদে গত প্রায় চার মাস ধরে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শুরু হয় শেষ পর্যন্ত রাত ৯টায়, যা গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে সভা দীর্ঘতর হয়েছে। তবে সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান, ‘১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি…এফডিআর, ইন হ্যানড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে।’ 

এরপরই যোগ করেন, ‘এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।’

ডিসেম্বর-জানুয়ারিতে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ইফতেখার  বলেছেন, ‘আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সেটা পরের বোর্ডের ওপর বর্তাবে। কারণ এটা ছিল আমাদের শেষ বোর্ড সভা। তবে সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরের বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। টার্গেটিং টাইম আমরা করে দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি, কিছু কাজ এগিয়ে রেখে আমরা যাচ্ছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন