ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ভারত থেকে যে খুশির বার্তা এলো মুস্তাফিজের জন্য

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

এবার ভারত থেকে যে খুশির বার্তা এলো মুস্তাফিজের জন্য

এবার ভারত থেকে যে খুশির বার্তা এলো মুস্তাফিজের জন্য

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ভারতকে হারাতে পারলে ফাইনাল খেলার পথে একধাপ এগিয়ে যাবে টাইগাররা। দুর্দান্ত ফর্মে থাকা ভারত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে প্রশংসায় ভাসিয়েছে টাইগার পেসার মুস্তাফিজকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের হয়ে এদিন হাজির হন দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। জানান, বাংলাদেশকে একটুও হালকাভাবে নিচ্ছে না ভারত। তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। 

পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। অ্যানালাইসিস করে দেখেছি, কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম। আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে।’

চলমান এশিয়া কাপে বল হাতে দারুণ ছন্দে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ শ্রীলঙ্কা ম্যাচে ২০ রানে তিনি শিকার করেন ৩ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ উইকেট শিকার করে রয়েছেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে তৃতীয় স্থানে। অভিজ্ঞ এই পেসারকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সহকারী কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন বোলার। সে অনেকদিন ধরে খেলছে। আমরা জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়। মুস্তাফিজ সম্ভবত ওদের সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি।’

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন