ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অভিষেকের ক্যাচ নিতে পারেননি জাকের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

অভিষেকের ক্যাচ নিতে পারেননি জাকের

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩ ওভারে ১৭/০ (অভিষেক ৮*, গিল ৮*)

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দারুণ বোলিংয়ে চাপের মুখে আছে ভারত। তৃতীয় ওভারেই তানজিম হাসান সাকিবের বলে পেছনে ক্যাচ দিয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু কিপার জাকের আলী সেটা গ্লাভসেই জমাতে পারেননি। তখন অভিষেক ৭ রানে ব্যাট করছিলেন।  

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ছিটকে গেছেন লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। লিটন না থাকলেও টস ভাগ্য সহায় হয়েছে। দুবাইয়ে টস জিতে শুরুতে বোলিং নিয়েছে টাইগাররা। 

জাকের আলী বলেছেন, অনুশীলনের সময় চোট পান লিটন। শুরুতে বোলিং নেওয়ার লক্ষ্য ভারতকে অল্পতে আটকে রাখা। 

একাদশে কারা

বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী বাদ পড়েছেন। লিটনের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন। এছাড়া টুর্নামেন্টে প্রথম খেলতে নামবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তানজিম হাসান ও রিশাদ হোসেন।   

ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদিদ্ন, মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেট), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন