ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাকিবের রেকর্ড এখন মোস্তাফিজের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম

সাকিবের রেকর্ড এখন মোস্তাফিজের

সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন মোস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত ১১৮ টি-টোয়েন্টিতে তার শিকার ১৫০ উইকেট।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন ‘দ্য ফিজ’। আর তাতেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট পাওয়া সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন বাঁহাতি এই পেসার।

গতকাল ভারতের সঙ্গে ম্যাচ খেলতে নামার আগে ফরম্যাটটিতে দুজনের উইকেটসংখ্যা ছিল সমান ১৪৯। ‘মেন ইন ব্লু’দের বিপক্ষে ১ উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০তম উইকেটের দেখা পেলেন মোস্তাফিজ। যা ফরম্যাটটিতে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চও।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে ফেরেন মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ উন্নতি করে তিনি এখন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন