ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফারহান-রউফের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানালো বিসিসিআই

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

ফারহান-রউফের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানালো বিসিসিআই

খেলার মাঠে আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের জন্য পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক ইমেইল বার্তায় আইসিসির কাছে বিসিসিআই অভিযোগ পাঠায় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচে ব্যাটিংয়ের সময় নিজের অর্ধশতক পূর্ণ করার পর গান সেলিব্রেশনে মেতে ওঠেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের পাশে ভারতীয় দর্শকদের স্লেজিংয়ের শিকার হন পেসার হারিস রউফ। এর উত্তরে তিনি ভারতীয় সমর্থকদের দিকে আঙ্গুল দিয়ে ৬-০ দেখান। ‘অপারেশন সিন্দুরে’র সময় ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, রউফ সম্ভবত সেই ঘটনার ইঙ্গিত দেন।

এমন কাণ্ডের পর ভারতীয় মিডিয়ায় বিতর্ক শুরু হলে আইসিসির কাছে নালিশ জানায় বিসিসিআই।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন