ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির জোড়া গোল, প্লে-অফে মায়ামি 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

মেসির জোড়া গোল, প্লে-অফে মায়ামি 

লিওনেল মেসি আক্রমণে গেলে অবস্থা কেমন দাঁড়ায় সেটা সব সময় কল্পনাও করা যায় না। বিগত ৯ দিনে গোল করেছেন পাঁচটি। যার মধ্যে মেজর লিগ সকারে সর্বশেষ তার জোড়া গোলে নিউ ইয়র্ক সিটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। তাতে প্লে-অফ নিশ্চিত হয়েছে দলটির। 

ম্যাচের ৪৩ মিনিটে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তার পর ৭৪ ও ৮৬ মিনিটে মেসি জোড়া গোল করেন। আর্জেন্টাইন অধিনায়কের সামনে সুযোগ ছিল ৮৩ মিনিটে হ্যাটট্রিক করার। কিন্তু মায়ামি অধিনায়ক নিজে স্পট কিক না নিয়ে দীর্ঘদিনের বন্ধু সুয়ারেজকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ করে দেন। তাতে স্কোর হয়ে যায় ৪-০। 

সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতে দুই বা ততোধিক গোল ছিল মেসির। তাতে মেজর লিগ সকারে একটা কীর্তিতে নাম ঢুকে গেছে তার। লিগের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮ ম্যাচে একাধিক গোল করেছেন তিনি।   

ইস্টার্ন কনফারেন্সে মায়ামি ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। 

প্লে-অফ নিশ্চিত হওয়ায় মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচের পর জোর দিয়ে বলেছেন, তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ হয়েছে। কিন্তু সাপোর্টার্স শিল্ড শিরোপার পুনরাবৃত্তির জন্য এটা ছিল প্রথম পদক্ষেপ। 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন