ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়’

বিসিবি নির্বাচন ৬ অক্টোবর।  নির্বাচনকে সামনে রেখে নানান কিছু হচ্ছে । কাউন্সিলরশিপ থেকে শুরু করে সবকিছুই। তামিম ইকবাল ও ফারুক আহমেদকে নিয়েও আপত্তি উঠেছে। গত বেশ কয়েক দিনের সৃষ্ট ঘটনায় ক্রিকেটারদের মধ্যে আলোড়ন কম হচ্ছে না।

মোহাম্মদ মিঠুন,তাইজুল, মুমিনুল হক, রুবেল হোসেন,শামসুর রহমান, এনামুল হকের পর আজ সৌম্য সরকারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। 

মুমিনুলের ফেসবুকেও ছিল একই পোস্ট। সবাই প্রায় একই কথা ফেসবুকে লিখেছেন। সবার অফিশিয়াল ফেসবুকে শোভা পাচ্ছে একই বক্তব্য, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ,  সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

সৌম্য সরকারের দেওয়া পোস্টের বক্তব্যও ছিল একই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন