ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিরাপত্তা শঙ্কায় ইতালির প্রতিযোগিতা থেকে বাদ ইসরায়েলি সাইক্লিং দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

নিরাপত্তা শঙ্কায় ইতালির প্রতিযোগিতা থেকে বাদ ইসরায়েলি সাইক্লিং দল

ইতালিতে আসন্ন ‘জিরো দেল এমিলিয়া’ সাইক্লিং রেস থেকে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলকে বাদ দেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

এই সিদ্ধান্ত এসেছে সম্প্রতি অনুষ্ঠিত ‘ভুয়েলতা আ এসপানিয়া’ রেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দ্বারা কয়েকটি বিঘ্ন ঘটার পর। সেখানে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলই মূল লক্ষ্য ছিল।

আগামী মাসের ৪ তারিখে অনুষ্ঠিত একদিনের ‘জিরো দেল এমিলিয়া’ রেস বোলোনিয়ায় শেষ হবে, যা নিয়ে আশঙ্কা ছিল যে রেসের ফিনিশ লাইনটি বিক্ষোভকারীদের লক্ষ্য হতে পারে।

গত সোমবার মিলানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যা ছিল ইতালিয়ার জাতীয় ধর্মঘটের অংশ। গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক হত্যার প্রতিবাদে এই ধর্মঘট ডাক দিয়েছিল দেশটির ট্রেড ইউনিয়নগুলো।

রেস আয়োজক প্রেজিডেন্ট আড্রিয়ানো আমিচি রয়টার্সকে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ফাইনাল সার্কিটের বৈশিষ্ট্য বিবেচনা করে, সব অ্যাথলিট, টেকনিক্যাল স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে, এই বছর ইসরাইয়েলি দলের অংশগ্রহণ বাতিল করতে হয়েছে।’

গাজায় হামলা শুরুর পর থেকে বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট, উৎসব ও সঙ্গীত প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি জোরালো হচ্ছে। জাতিসংঘের ভাষায়, প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে হত্যার এই অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

সূত্র: সিএনএন নিউজ, আল জাজিরা।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন